শনিবার, 14 নভেম্বর 2026 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় ৩৯ পোটলা গাঁজাসহ মতিউর রহমান মোল্লা আটক।

ছাব্বির আহমাদ | 09 সেপ্টেম্বর 2026, 12:24 AM | পঠিত: 33 বার
Screenshot_2026-09-09-00-12-01-483_com.facebook.katana-edit
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৯ পোটলা গাঁজাসহ মতিউর রহমান মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার পশ্চিম চেচরি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চেচরি গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় মতিউর রহমান মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৯ পোটলা গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মতিউর রহমান মোল্লা পশ্চিম চেচরি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য

0টি মন্তব্য

আপনার মন্তব্য লিখুন

-এর মন্তব্যের উত্তর লিখছেন।
মন্তব্য প্রকাশের আগে সম্পাদকীয় অনুমোদন প্রয়োজন হতে পারে।
এখনো কোনো মন্তব্য প্রকাশিত হয়নি।

সম্পর্কিত সংবাদ